মধুটিলা ইকোপার্ক

দর্শনীয় স্থান

নালিতাবাড়ীর পাহাড়, হরিণ ও প্রাকৃতিক দৃশ্য
মধুটিলা ইকোপার্ক

মধুটিলা ইকোপার্ক

পোড়াগাঁও ইউনিয়ন

পরিচিতি

  • ক্যাটাগরি

    দর্শনীয় স্থান
  • ইউনিয়ন

    পোড়াগাঁও ইউনিয়ন

সেবার তথ্য


স্থানের ধরন

ইকোপার্ক

দেখার সময়

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

বিবরণ

মধুটিলা ইকোপার্ক বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। ১৯৯৯ সালে পরিবেশ-উদ্যান বা ইকোপার্ক ঘোষণা দেওয়া হয়। পার্কটির আয়তন ৩৮৩ একর।

ঢাকা থেকে মধুটিলা ইকোপার্কের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি ও সমুশ্চুড়া গ্রামের মাঝে অবস্থিত।

ইকোপার্কটিতে শোভাবর্ধনকারী ও বিরল প্রজাতির বৃক্ষের বনায়নের পাশাপাশি বিশ একর জমিতে ঔষধি বৃক্ষের বনায়ন রয়েছে। এছাড়া রেস্ট হাউজ, বাসগৃহ, বিভিন্ন বন্যপ্রাণীর ভাস্কর্য বা প্রতিকৃতি, পর্যবেক্ষণ টাওয়ার, আকর্ষণীয় রাইড, স্টার ব্রিজ, ক্যান্টিন, মিনি চিড়িয়াখানা, কার পার্কিং এবং বসার স্থান রয়েছে।

লেকে ঘুরে বেড়ানো জন্য দেশীয় নৌকা ও প্যাডেল বোট রয়েছে। সবুজের সমারোহ আর পাহাড়ের হাতছানিতে প্রতি বছর সারাদেশ থেকে সৌন্দর্য্য প্রিয় মানুষ মধুটিলায় বেড়াতে আসেন।