Rukunuzzaman Salim

সাংবাদিক

নালিতাবাড়ীর পাহাড়, হরিণ ও প্রাকৃতিক দৃশ্য
Rukunuzzaman Salim

Rukunuzzaman Salim

বাতকুচি, নালিতাবাড়ি, শেরপুর। · পোড়াগাঁও ইউনিয়ন

পরিচিতি

  • ফোন

  • ক্যাটাগরি

    সাংবাদিক
  • ইউনিয়ন

    পোড়াগাঁও ইউনিয়ন
  • ঠিকানা

    বাতকুচি, নালিতাবাড়ি, শেরপুর।

সেবার তথ্য


পত্রিকা/চ্যানেল

Sportsmail24.com

পদবি

Editor & Publisher

বিবরণ

শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বাতকুচি গ্রামে (ইউনিয়ন- ০১ নং পোড়াগাঁও) ১৯৮৬ সালের ১৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন রোকুনুজ্জামান সেলিম। পিতা- হাফেজ মো. সোলায়মান।

ভারতের মেঘালয় ঘেষা উপজেলার স্বনামধন্য স্কুল পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং শেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি শেষ করে ঢাকায় চলে যান। ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেন।

ছোটবেলা থেকেই লেখালেখিতে মনোযোগ; কবিতা, ছোট গল্প লিখতে ভালোবাসেন তিনি। এছাড়া খেলাধুলা, ভ্রমণ ও গান শুনতে ভালোবাসেন। ছাত্র অবস্থায় ২০০৭ সালে ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) ও ইউনিসেফ পরিচালিত সংবাদ সংস্থা ‘শিশু প্রকাশ’র মাধ্যমে সাংবাদিকতায় হাতেখড়ি।

এছাড়া বাংলানিউজ, আইএনবি, প্রিয়.কম এবং জাগো নিউজে দীর্ঘদিন কাজ করেছেন। বর্তমানে নিজের প্রতিষ্ঠান Sportsmail24.com এর সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন তিনি।